কানাইঘাটে সুরমা নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটের মানিকগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে বলগেটের সাথে সংঘর্ষে পানিতে পড়ে নিখোঁজ মাঝি জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাছবাড়ী বাজার এলাকার দক্ষিণ রাজপুর এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুখেল গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান, ‘গাছবাড়ী বাজারের পার্শ্ববর্তী সুরমা নদী থেকে জৈন্তাপুর উপজেলার নৌকা বাইচের মাঝি জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য গত বুধবার জকিগঞ্জের আটগ্রাম থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কানাইঘাটের সুরমা নদী হয়ে জৈন্তাপুর ফেরার পথে মানিকগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে বিপরীত দিক থেকে আসা বলগেটের সাথে সংঘর্ষে বাইচের নৌকাটি পানিতে ডুবে যায়। এতে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন মাঝি জসিম উদ্দিন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed