গোলাপগঞ্জে গণপিটুনিতে নিহতের পরিচয় মিলেছে, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনীতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী গ্রামের মইন উদ্দিনের ছেলে আরিফ আহমদ।
রোববার (১২ সেপ্টেম্বর) রাতে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম।
এদিকে ডাকাতির ঘটনার সাথে জড়িত সুহেল আহমদ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রোববার বিকালে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানা যায়।
গ্রেপ্তাকৃত সুহেল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এরআগে রোববার ভোররাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। জ্ঞান সেনের ছেলে দুলাল সেন (৪০) বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এসময় ঘরে সংরক্ষিত মালামাল লুটপাট করে। ডাকাতি করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম দত্তরাইল (হুকনিয়ার মুরা) জামে মসজিদের ইমামকে জিম্মি করে তার কামরায় আশ্রয় নেয়। মসজিদের ইমাম বিষয়টি কৌশলে স্থানীয় লোকজনকে অবগত করলে তারা এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনি ১জন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় ডাকাতদের ছুড়া গুলিতে স্থানীয় ৫জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed