হকার্স মার্কেটে বিষাক্ত পানমসলা, অভিযানে র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিষাক্ত পানমসলা ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট নগরীর বন্দরবাজার এলাকার হকার্স মার্কেটে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
এসময় বিপুল পরিমাণ পানমসলা, জর্দা, ভেজাল শিশু খাদ্য (চকলেট, বিস্কুট) জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সাথে শিশুর খাদ্যে প্রলোব্ধ করতে খেলনা ফ্রি রাখায় তা জব্দ করা হয়।
অভিযানে র্যাবের পক্ষ থেকে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানসহ র্যাব সদস্যরা।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ভেজালের বিরুদ্ধে ভোক্তা অধিকারকে সাথে নিয়ে র্যাবের অভিযান চলছে। খাদ্যে ভেজাল ঠেকাতেই এ অভিযান। ভেজাল খাদ্যের বিরুদ্ধে র্যাব সক্রিয় অবস্থানে থাকবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed