Main Menu

যশোরে বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের রেলক্রসিংয়ের খাদে পড়ে একটি ভ্যান উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা নানি-নাতনি বাসচাপায় নিহত হন। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী।

Manual7 Ad Code

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও সিরাজসিংহা গ্রামের সুজায়েত সরদারের মেয়ে সুমাইয়া খাতুন (২২)। নিহতরা সম্পর্কে নানি-নাতনি।

Manual2 Ad Code

এ ঘটনায় সিরাজসিংহা গ্রামের লিটন সরদারের মেয়ে তুলি (১২) ও ভ্যানচালক একই গ্রামের সাধন দাসের ছেলে উত্তম দাস আহত হয়েছে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর ট্রাফিক পুলিশের ইনচার্জ মাহবুব কবির জানান, চাঁচড়া থেকে ভ্যানে করে নাতনিদের নিয়ে শহরে আসছিলেন জাহানারা বেগম। ভ্যানটি ধর্মতলা রেলক্রসিংয়ের খাদে পড়ে উল্টে যায়। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নানি-নাতনি। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে যশোর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code