৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চার হাজার চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই বিসিএসের মাধ্যমে প্রথমে ২ হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এই চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।
করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এসময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।
করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। সেখান থেকেই মেধা ক্রমানুসারে ৪ হাজার চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করেছে পিএসসি।
রেজাল্ট পেতে এখানে ক্লিক করুন।
Related News
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্তRead More
একযোগে ৩৮ বিচারককে বদলি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতিRead More



Comments are Closed