টাঙ্গুয়ার হাওর ভ্রমণে নৌকার ভাড়া নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকদের ভ্রমণের অন্যতম বাহন নৌকা। হাওরে নৌকা ভ্রমণের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাহিরপুর ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে তাহিরপুর ট্রলার মালিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, তাহিরপুর ঘাট থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) হয়ে আবারও তাহিরপুর ঘাটে ফিরলে ছোট ইঞ্জিনের নৌকা (লম্বা ৩০-৩৫ হাত) চার হাজার টাকা, কাঠের তৈরি বড় ইঞ্জিনের নৌকা (লম্বা ৪০-৪৫ হাত) আট হাজার টাকা ও একই সাইজের স্ট্রিলের নৌকা ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ সদর সার্কেলের ফেসবুক পেজে নোটিশটি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, টাঙ্গুয়ার হাওরে নৌকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সোমবার ট্রলার মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তারপরও অতিরিক্ত ভাড়া দাবি করলে তাহিরপুর থানায় অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নেবে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed