Main Menu

দিরাইয়ে নিখোঁজ কিশোরীর ভাসমান লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর নাদিয়া বেগম নামে এক কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দিরাই উপজেলার কল্যাণী গ্রামের পাশে নদীর সেতুর পাশ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামে ওই কিশোরীর বাড়ি সংলগ্ন সুরমা নদীতে নিখোঁজ হয়। মৃত নাদিয়া বেগম গ্রামের আকবর আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, গত শনিবার বিকেল ৩টার দিকে নাদিয়া বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে যায়। তার সঙ্গে ছোট ছোট ছেলে-মেয়েরাও গোসলে যায়। তবে ডুব দেয়ার পর ওঠেনি নাদিয়া। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালালে রাত ও নদীর গভীরতা বেশি হওয়ায় তারা ওই কিশোরীকে উদ্ধার করতে ব্যর্থ হয়। ফলে রোববার সকালে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পরও তারা ওই কিশোরীকে খোঁজে পাননি।

এদিকে কল্যাণী গ্রামের পাশে নদীতে থাকা সেতুর পাশে ভাসমান লাশ ভাসতে দেখে স্থানীয়রা দিরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর লাশ শনাক্ত করে উদ্ধার করেন।

দিরাই থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল থেকে এক কিশোরী গোসল করতে নেমে নিখোঁজ ছিল। আজ তার লাশ পানিতে ভেসে উঠলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

Share





Related News

Comments are Closed