Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ৮ সেপ্টেম্বর শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি জানান, ৮ সেপ্টেম্বর থেকে করোনায় স্থগিত হওয়া ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা এবং ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি (পাস) ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে।

এছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

ফয়জুল করিম আরও জানান, পরীক্ষায় ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথা সময়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed