সিলেট-৩ আসনে আ.লীগ প্রার্থী হাবিব জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯০ হাজার ৬৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
শনিার রাত পৌনে ৯টায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন এবং হাবিবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
এ দুই প্রার্থী ছাড়াও বিএনপির বিদ্রোহী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মো: মিয়া ৬৪০ ভোট পেয়েছেন। মোট ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৫৯১টি। কোন ভোট বাতিল হয়নি।
এদিকে জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন।
গত ১১ মার্চ এ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় এ আসনটি শুন্য হয়। আওয়ামী লীগ প্রার্থী হাবিব যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য।

আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৩৪.৪৬ ভাগ। এ আসনে ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ ভোটের মধ্যে ভোট কাস্ট হয়েছে ১ লাখ ২০ হাজার ৫৯১। কাস্টিংয়ের শতকরা হার ৩৪.৪৬ ভাগ।
নির্বাচনের রিটানিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ১৪৯ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। কোথাও কোন গোলযোগ হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোট ৩৫ শতাংশের মতো কাস্ট হয়েছে।”
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে বলে আশাবাদী ছিলেন সংশ্লিষ্টরা।
কিন্তু বেলা গড়িয়ে বিকেলে শেষ সময় পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, “আমরা ভোটের অনুকূল পরিবেশ তৈরি করেছি। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। কোথাও কোনো গোলযোগ হয়নি। এরপরেও কেন মানুষ ভোটে আসেনি তা বলতে পারবো না।”
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed