আবারও বাড়ল এলপি গ্যাসের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৮৬ টাকা ৭ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম মূল্য সংযোজন করসহ (মূসক) ১০৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আগস্ট মাসে বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়। এর আগে জুলাই মাসে ছিল ৮৯১ টাকা এবং জুন মাসে ছিল ৮৪২ টাকা।
মঙ্গলবার (৩১ আগস্ট) অনলাইনে এক সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে এলপিজির দামের এই আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এর বাইরে ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পুনর্নির্ধারণ করা হয়েছে।
কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, অগাস্ট মাসের সৌদি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে। যেহেতু এই দামের সঙ্গে সৌদি সিপির কোনও সম্পর্ক নেই। যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসময় সম্মেলনে আরও ছিলেন, বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল-ই এলাহী, বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব রুবিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed