Main Menu

নেত্রকোণায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২১ পালিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২১ বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ১১ টায় বড়বাজার নরসিংহ আখড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আর্বিভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী ২০২১ উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি হুমায়ুন কবিরের সভাপতিত্ত্বে শ্রী লিটন পন্ডিতের সন্ঞালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক নেত্রকোণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রী মঙ্গল চন্দ্র সাহা রায় সভাপতি বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নেত্রকোণা, এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, অধ্যাপক রঞ্জিত কুমার সাহা রায় সাধারণ সম্পাদক শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া বড়বাজার নেত্রকোণা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক নেত্রকোণা, শ্রীমঙ্গল চন্দ্র সাহা রায় সভাপতি বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নেত্রকোণা, এডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, অধ্যাপক রঞ্জিত কুমার সাহা রায়, অধ্যাপক ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।

Share





Related News

Comments are Closed