Main Menu

শিক্ষার্থীরা পরীক্ষার ফি দিতে পারবে বিকাশে

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সোনালী ব্যাংক লিমিটেডের ‘সোনালী ই-সেবা অ্যাপ’ থেকে এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষার ফরম জমার ফি দেওয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে। এর ফলে পরীক্ষার্থী বা অভিভাবকরা সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে না এসে ঘরে বসেই ফি পরিশোধের সুবিধা পাচ্ছেন।

Manual3 Ad Code

অনলাইনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি পরিশোধ কার্যক্রম চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

Manual8 Ad Code

ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ‘সোনালী ই-সেবা অ্যাপ’ থেকে ফি দেয়ার প্রক্রিয়া একদম সহজ। ফি দিতে গ্রাহককে ‘সোনালী ই-সেবা’ অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট অপশন থেকে ‘মোবাইল ব্যাংকিং’ সিলেক্ট করে ‘বিকাশ’ আইকনে ক্লিক করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও বিকাশ পিন দিয়ে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে। পরের ধাপে এসএমএসে পাওয়া ভেরিফিকেশন কোড দিলে পেমেন্ট সম্পন্ন হবে।

পেমেন্ট সফল হলে সঙ্গে সঙ্গেই কনফার্মেশন এসএমএস পাবেন শিক্ষার্থীরা। পরবর্তীকালে তারা ‘সোনালী ই-সেবা’ অ্যাপ থেকে পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অথবা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ফি পরিশোধের পদ্ধতিকে সহজ করেছে বিকাশ। কেবল ভর্তির আবেদন ফি-ই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে অন্যান্য ফিও বিকাশের মাধ্যমে পরিশোধ করা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠছে। বিকাশে বর্তমানে ৬০০টির বেশি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ও অ্যাকাডেমিক ফিসহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code