আটপাড়ায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মৎস কর্মকর্তার দপ্তর আয়োজনে ‘পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকাল ৯টায় আটপাড়া উপজেলার থানা পুকুর সহ বিভিন্ন পুকুরে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করন কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের আটপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী খায়রুল ইসলাম, আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মৎস দপ্তরের কর্মকর্তাসহ আরোও অনেকেই।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed