Main Menu

সিলেটে করোনায় আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৩

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিমারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৪৩ জনের।

Manual2 Ad Code

শনিবার (১৪ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

মারা যাওয়া ১১ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮৮৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৬৪৪ জন, ওসমানী হাসপাতালে ৬৮ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজারে ৬৭ জনের মৃত্যু হলো।

Manual6 Ad Code

গত ২৪ ঘন্টায় ১০৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৩৪৩ জনের। শনাক্তের হার ৩২.৬৪ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৮ হাজার ৪৫২ জনের পজিটিভ শনাক্ত হলো।

একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। সব মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫৪০ জন।

এ সময়ে সুস্থ হযেছেন ৪৭৭ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ১৭২ জন।

এর আগে শুক্রবার সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৮ জন এং শনাক্ত হন ৫৩১ জন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code