যুক্তরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্লাইমাউথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই ঘটনায় পুলিশের গুলিতে সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পর শহরটির কেইহ্যাম এলাকার বিডিক ড্রাইভ সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী পথচারীদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন।
পরে, পুলিশের গুলিতে মারা যান সন্দেহভাজন বন্দুকধারীও। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে। এরই মাঝে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কারো নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে প্লাইমাউথ পুলিশ। নিহত বন্দুকধারীর পরিচয় সম্পর্কেও কিছু জানা যায়নি।
এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই- প্রাথমিক তদন্ত শেষে এ কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পূর্ণাঙ্গ।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed