Main Menu

দেশে করোনায় আরও ২১৫ মৃত্যু, শনাক্ত ১০১২৬

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

এর আগে বুধবার (১১ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১০ হাজার ৪২০ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

 

Share





Related News

Comments are Closed