১৯ আগস্ট থেকে চলবে সব ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে।
সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এবং যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাঝে কিছুদিন বিরতি দিয়ে চার মাস ধরে চলা লকডাউন শেষ হয়েছে ১০ আগস্ট মধ্যরাতে। ১১ আগস্ট থেকে অফিস আদালত, ব্যাংক, বিপণিবিতান, দোকানপাট খুলে দেওয়া হয়েছে। গণপরিবহণ চালুর অনুমতি দেওয়া হলেও সমসংখ্যক আসনে যাত্রী নিয়ে অর্ধেক গাড়ি চলার অনুমতি দেওয়া হয়েছিল। ১৯ আগস্ট থেকে সেই বাধা উঠে যাচ্ছে। পুরোদমে চালু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed