Main Menu

চুনারুঘাটে ১৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ফারুক মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

রোববার (৮ আগস্ট) ভোরের দিকে লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র‍্যাব-৯ সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোবরখলা গ্রাম থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলাধীন গোবরখলা গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

Share





Related News

Comments are Closed