Main Menu

করোনার টিকা নিলেন বাবুনগরী

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে যে ভীতি ও দ্বিধা রয়েছে তা দূর করতেই তিনি এ ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুনগরী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন।

সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এমতাবস্থায়, জুনায়েদ বাবুনগরীর ভ্যাকসিন গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে প্রচার করা হলে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে বলেও মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Share





Related News

Comments are Closed