Main Menu

যুক্তরাজ্যে বর্ষণ-বজ্রপাত, সাবধানে চলাচলের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও বজ্রপাত হ‌য়ে‌ছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। শ‌নিবার (৭ আগস্ট) সকাল থে‌কে শুরু এই পরিস্থিতি আরও এক দুই দিন চলতে পারে।

তবে আগামী সপ্তাহে দেশটিতে আবহাওয়ার প‌রিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে দেশটির আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগস্টের শুরু থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। দেশটির তাপমাত্রা গ্রীষ্মের মতো থাকলেও বৃষ্টি ও বাতাসের জন্য মানুষ গ্রীষ্ম উপভোগ করতে পারছেন না।

বিষয়টি নিয়ে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনি ও রবিবার যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় হলুদ সংকত দেয়া হচ্ছে। আর এর কারণ ভারী বৃ‌ষ্টিপাত, বজ্রপাত ও ঝড়ো বাতাস। এসব এলাকায় সাধারণ মানুষ‌কে সাবধা‌নে চলাচল কর‌তে বলা হ‌য়ে‌ছে।

বিষয়টি নিয়ে মেট অফিসের আবহাওয়া বিভাগের জর্জ ডিওহাস্ট জানান, চলতি সপ্তাহের পুরোটা সময় জুড়ে আবহাওয়া খারাপ ছিলো। যা আসছে সপ্তাহের শুরুতেও থাকবে। তাই গ্রীষ্ম উপভোগ করতে যারা বাইরে বের হতে চান তারা আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বাইরে বের হওয়ার পরামর্শ জর্জ ডিওহাস্টের।

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারী বৃ‌ষ্টিপা‌ত, ঝড়, বজ্রপা‌তের কারণে উত্তর আয়ারল্যান্ড, উত্তর ওয়েলস, উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যা‌ন্ডের বিভিন্ন জায়গায় যাতায়াতের সমস্যা তৈরি হতে পারে।

Share





Related News

Comments are Closed