কুলাউড়ার সাংবাদিক শাকিরের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন মৌলভীবাজারের কুলাউড়ার সাংবাদিক শাকির আহমেদ।
শনিবার (৭ আগস্ট) বেলা ২ টা ১৫ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার মাধবপুর মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- সিলেটের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম, প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার আবু জাফর, মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম কাওসার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র শিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুর হক খান সাহেদ, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার রেজাউল হক ডালিম, জুনেদ আহমদ, আনোয়ার হোসেন, অফিস সহকারি তোফায়েল আহমদ, এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও শাকিরের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকবৃন্দসহ এলাকার সর্বস্থরের মানুষ।
এসময় উপস্থিত সকলে শাকিরের আত্মার শাস্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সেই মৃত্যুবরণ করেন শাকির। তাঁর অকাল মৃত্যুতে কুলাউড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শাকির কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে শাকির ৪ বছরের এক ছেলে, স্ত্রী, মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য ও কুলাউড়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমৃত্যু। প্রায় একদশক আগে কুলাউড়ায় সাংবাকিদতা শুরু করেন শাকির। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাগরণ, দৈনিক দেশ, দৈনিক সিলেট সুরমার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার হিসেবে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক নয়া শতাব্দীর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি, দৈনিক যুগভেরী ও অনলাইন পোর্টাল সিলেট ভিউ’র স্টাফ রিপোর্টার ও কুলাউড়া টাইমস নিউজ নেটওয়ার্কের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর বিচরন। তিনি উদীচী শিল্পী গোষ্টি কুলাউড়ার শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed