সিলেটে দুই অটোরিকশার সংঘর্ষে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন ধনপুর এলাকায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাহিম আহমদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। রবিবার (০১ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জ বাজার থেকে সিলেট শহরের দিকে আসছিল। অপরদিকে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে আরেকটি সিএনজি অটোরিকশা যাচ্ছিল। তবে জালালাবাদ থানাধীন ধনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উভয় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় ফাহিম আহমদসহ সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার ফাহিম আহমদকে মৃত ঘোষণা করেন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফাহিমের লাশ মর্গে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed