৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স হতে যাচ্ছে ১৮ বছর। আগামী ৮ আগস্ট থেকে ১৮ ও তদূর্ধ্ব বয়সীদের টিকার নিবন্ধন শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘৮ আগস্ট থেকে যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি তাদের নিবন্ধন শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।’
যাদের এনআইডি নেই তাদের জন্য কী ব্যবস্থা জানতে চাইলে পলক বলেন, ‘কারও বয়স ১৮ হলেই তিনি টিকা নেওয়ার জন্য উপযুক্ত হবেন। যাদের এনআইডি নেই তারা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন, তবে সেজন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।’
প্রতিমন্ত্রী জানান, ১৮ ও তদূর্ধ্ব বয়সীরা টিকা নেওয়ার পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হবে।
এর আগে বৃহস্পতিবার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়। সেই মতে নিবন্ধনও শুরু হয়েছে। সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। এর পরের ধাপে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হচ্ছে ১৮।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed