জৈন্তাপুরে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল মাদ্রাসা গেইট সংলগ্ন টার্নিংয়ে মটর সাইকেল ও নোহা গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর ১জন গুরুত্বর আহত হয়েছেন।
নিহত আব্দুল মালিক উরফে মালিক হাজী (৬৬) জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত হাজী আব্দুস সামাদের ছেলে এবং আহত মাওলানা কাওছার (২৭) ফতেপুর মালগ্রামের মৃত হুসন মৌলভীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২৫ জুলাই) রাত ১১টার দিকে সিলেট হতে হরিপুর মুখি একটি মোটরসাইকেলের সাথে জৈন্তাপুর হতে সিলেট মুখি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী নোহা গাড়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷
স্থানীয় এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাদেরকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করে ৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল মালিককে মৃত ঘোষনা করেন এবং গুরুত্বর আহত মাওলানা কাওছার কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তির সুচিকিৎসা চলছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed