বিশ্বনাথে মাদক সম্রাট তবারক আলী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে কুখ্যাত মাদক কারবারি, হত্যাসহ একাধিক মাদক মামলার আসামি তবারক আলী ওরফে ‘পলিথিন তবারক’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
সূত্র জানায়, ইয়াবার বড় চালানসহ ধরা পড়ার পর বেশ ক’দিন জেলে ছিল মাদক কারবারি তবারক। ছাড়া পেয়েই ফের মাদক বাণিজ্যের পুরো নিয়ন্ত্রন নেয় সে।
এদিকে, ২০১৭ সালে তার বসত বাড়ির কাছে অজ্ঞাত যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সম্প্রতি তাকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জনৈক আসামি। আজ রবিবার গোপন সংবাদে পুলিশ জানতে পারে তবারক বাড়িতেই অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রসঙ্গত, হাট ঘুরে একসময়ের পলিথিন বিক্রেতা ও ছিচকে চুর তবারক আলী হঠাৎই ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ বনে যান। অভিযোগ উঠে, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িয়েই তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েন। এক সময় যার নিজেরই জুটতনা খাবার, এলাকায় সেই তবারকের আর্বিভাব হয় ‘নব্য দানবীর’র হিসেবে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী তবারক একটি হত্যাকান্ডেও জড়িত। আমরা হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed