Main Menu

বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আলীনগর ও টিকরপাড়া এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনদিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জের ধরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামবাসী। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘটনা প্রচার করা হয়। এর আগে দুই গ্রামের মধ্যে তিনদিন থেকে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।

খবর পেয়ে বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির ঘটনাস্থলে গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিয়ানীবাজার থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

Manual1 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, সিএনজি অটোরিকশা চালক নজর আহমদ এবং ছাদিক আহমদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ান।

Manual8 Ad Code

এদিকে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে সমঝোতা বৈঠক হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে আলীনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সমঝোতা বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত বৈঠক চলে। সমঝোতা বৈঠকে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়সহ দুই গ্রামের ছয়জন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

বৈঠকে ঘটনার সুষ্ঠু সমাধানে একটি সালিশ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে কোনপক্ষ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code