কমলগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের বাসায় চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকা ২নং ওয়ার্ডের কমলগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহ্উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সরজমিনে গেলে জানা যায়, শুক্রবার দুপুরে প্রধান শিক্ষক গাজী সালাহ্উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে বাসায় ছাদের উপড়ে উঠে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে চোরদল বাসায় রক্ষিত নগদ ৪০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১টি স্মার্ট ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বাসার মালিক প্রধান শিক্ষক গাজী মো. সালাহ্উদ্দিন বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed