নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর থানার এক পুলিশ সদস্য নিজের ব্যবহৃত সরকারি রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
তিনি মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, ‘আজ ঈদের দিন ভোরে পুলিশ ক্যাম্পে কর্মরত অবস্থায় সাইফুল ইসলাম (কং নাম্বার ৫৪৩) তাঁর কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।’
‘গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তাঁর মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
পারিবারিক হতাশা থেকে এই ঘটনা বলে জানান মুজিবনগর থানার ওসি। ওসি জানান, মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
সাইফুলের স্ত্রী ফরিদা খাতুন জানান, তিনি মেহেরপুর সদর থানায় পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন। কর্ম ব্যস্ততার কারণে তাঁদের দেখা সাক্ষাৎ কম হতো। এ ছাড়া গ্রামের পরিবার নিয়ে ছিল নানান দুশ্চিন্তা। তবে কেন এভাবে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলো জানিনা।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক সহকর্মী জানান, করোনায় ডিউটির চাপ বেড়েছে। তাঁর ওপর স্বামী-স্ত্রী দুজন দুই উপজেলায় পোষ্টিং হওয়ায় দেখা সাক্ষাতের সুযোগ নেই। সে কথা কম বলত। তাঁকে মাঝে মধ্যেই চরম হতাশা ভরা মন নিয়ে ডিউটি করতে দেখা গেছে। তবে এভাবে নিজে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে নিজে আত্মহত্যা করবে এটা কেউই বুঝতে পারেনি।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে আত্মহত্যার প্রকৃত কারণ উৎঘাটনের নির্দেশ দিয়েছেন মুজিবনগর পুলিশকে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed