মৌলভীবাজারের সংগীত শিল্পী মৌসুমী নাগ আর নেই
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিত প্রাণ নাট্যাভিনেত্রী মৌসুমী নাগ মৌ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। মঙ্গলবার ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
মৌসুমী নাগ মৌ লন্ডন ভিত্তিক সিলেটি চ্যানেল চ্যানেল এস এর নিয়মিত শিল্পী ছিলো। এ ছাড়াও সে বাংলাদেশী টেলিভিশনের অনেক প্যাকেজ নাটকে অভিনয় করে। মৌ শ্রীমঙ্গল থিয়েটারের নাট্য বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও কালিঘাট চা বাগান কিশোরী ক্লাবের আবৃত্তির শিক্ষক হিসেবেও কাজ করতেন। অসংখ্য পথ নাটক, মঞ্চ নাটকের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন টেলিভিশনের ধারাবাহিক ও নাটকে কাজ করছেন তিনি।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী জানান, মৌসুমী নাম মৌ নাট্যাঙ্গনের একজন নিবেদিত প্রাণ ছিলো। সে মঞ্চ নাটক, পথ নাটকসহ বিভিন্ন টেলিভিশনের ধারাবাহিক ও প্যাকেজ নাটকে অভিনয় করেছে। তার মৃত্যুতে সম্মিলিত নাট্য পরিষদসহ শ্রীমঙ্গলের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৌ এর পরিবারে তার স্বামী ও ৭ বছরের পুত্র সন্তান রয়েছে।
মৌসুমী নাগের আত্মীয় নাট্যকর্মী সাংবাদিক সুমন বৈদ্য জানান, গত ৮ জুলাই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে বাসায় রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আই সি ইউ ইনচার্জ ও এনেস্থেসিওলজিস্ট ডা. এনাম উর রশীদ দীপু বলেন, প্রথম যখন তিনি হাসতালে ভর্তি হন তখন আমাদের আইসোলেশনে ভর্তি ছিলেন। তারপর তার হাই ফ্লো অক্সিজেন দেয়ার প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তাকে আইসিইউ বেডে স্থানান্তর করা হয়। হাই ফ্লো অক্সিজেন শুরুর সাথে সাথে প্রয়োজনীয় সব ঔষধ দেওয়া হয়। অক্সিজেন হাইফ্লো দিয়ে দিলেও তার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিলো। একে তো কোভিড নিউমোনাইটিস তার উপর তিনি অন্তঃসত্তা। তাই তিনি অনেকটাই কম ইমুউনিটি তে ভুগছিলেন। ৩/৪ দিন অনেক চেষ্টা করার পরও আমরা তাকে বাঁচাতে পারলাম না। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাটে তার সৎকার সম্পন্ন হয়।
এ দিকে তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, সম্মিলত নাট্য পরিষদ, জনতা থিয়েটার, শ্রীমঙ্গল থিয়েটার, দেশ থিয়েটার, প্রান্থিক থিয়েটার, উদীচী শিল্পী গোষ্টী, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী, নৃত্যালয় শ্রীমঙ্গল, বর্ণমালা সংগীত বিদ্যালয়, নাট্যবেদ নৃত্য নিকেতন, নৃত্যাঙ্গল শ্রীমঙ্গল, বারিধারা শিল্পী গোষ্ঠী, সন্ধানী নাট্য গোষ্টীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed