সিলেটে শেষ হলো শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: উল্টো রথের মাধ্যমে শেষ হলো সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। উল্টোরথে সকলের করোনামুক্তির প্রার্থনা করেন জগন্নাথদেবের ভক্তরা।
সনাতন ধর্মাবলম্বীরা জানেন, ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ। তাঁর অনুগ্রহ পেলে জীবন হয় স্বার্থক। সেই বিশ্বাস নিয়েই মঙ্গলবার (২০ জুলাই) সিলেট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে জনসমাগম না করে মন্দিরের অভ্যন্তরেই অংশ নেওয়া ভক্তরা নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন। এর মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রা উৎসব।
সিলেট ইসকন মন্দিরের ভিতরেই ১টি রথে করে ভক্তরা সংকীর্তনসহ বর্ণিল পোশাকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীকে উঠিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এক এক করে রথের দড়ি টানা হয়।
করোনাকালে ইসকন সিলেটের ভক্তরাও নিজের চোখের সামনে রথে জগন্নাথদেবকে দেখতে পেরে ভীষণ খুশি। পুণ্য লাভের আশায় তারাও মন্দিরের ভিতরেই সামাজিক দুরত্ব বজায় রেখে এসেছেন রথের দড়ি টানতে।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed