৭ টাকায় চিকিৎসা পাবেন নিম্ন আয়ের মানুষ
বৈশাখী নিউজ ডেস্ক: দিনে মাত্র ৭ টাকায় রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজনে মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণকালে জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশকে আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের পরিশ্রম ও কষ্টে আমাদের শার্ট-প্যান্ট এবং গাড়ি-ঘোড়ায় চড়ি। আমরা আপনাদের শিশুদের সুস্থতা চাই। তাদের লেখাপড়া করতে হবে, যাতে আপনাদের জীবনের উন্নতি হয়। সেজন্য আমরা দুইটা কাজ করেছি। একটা হচ্ছে, সবার জন্য বিশেষ গণস্বাস্থ্য বিমা। দিনে মাত্র সাত টাকা খরচ করে আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব।
তিনি আরও বলেন, আপনারা বাসা বাড়িতে ও কলকারখানায় কাজ করেন। অসুস্থ হয়ে পরলে আপনাদের সারা মাসের সঞ্চয় শেষ হয় যায়। সে জন্য আমরা স্বাস্থ্য বিমা করেছি। মাসে ২০০ টাকা, অর্থাৎ দিনে ৭ টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা পাবেন, অস্থায়ী ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে টাকা লাগবে না। সন্তানদের সুন্নতে খতনা করাতে টাকা লাগবে না। এছাড়া গর্ভবতী মায়েদের টাকা ছাড়াই প্রসব করিয়ে দেব। তবে আপনাদের পান খাওয়া ও ধুমপান বন্ধ করতে হবে। এটা শরীরের জন্য ক্ষতিকর। এই টাকা দিয়ে আপনার সন্তানদের পড়াশোনা করাবেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনার সন্তানরা যদি প্রাইমারি স্কুল শেষ করে কলেজ শেষ করে। আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে অল্প খরচে লেখাপড়ার সুযোগ দেব। আপনারাই হলেন জাতির ভবিষ্যৎ। আপনাদের মতো আপনার সন্তানদের যেনো কষ্ট করতে না হয় সে জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।
অনুষ্ঠানে ৫০০ পরিবারের মধ্যে মা ও শিশুদের বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যে ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্যে নগর হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক, সমন্বয়কারী স্থানীয় সমাজ সেবক মোজাম্মেল হক মাস্টার প্রমুখ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed