দেশে করোনায় আরও ২৩১ মৃত্যু, শনাক্ত ১৩,৩২১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে। এর আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।
সোমবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।
এর আগে রোববার (১৮ জুলাই) ২২৫ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫৭৮ জনের।
এছাড়া, গত ১৫ জুলাই দেশে করোনায় ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন ।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed