ফেঞ্চুগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ উপহার
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ উল আযহা উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেল স্টেশনের আশপাশের এলাকায় ৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট।
রোববার (১৮ জুলাই) দুপুরে পথশিশুদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী পথশিশুরা।
স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির প্রথম দাতা সদস্য ও উপদেষ্টা রাজেক আহমদ, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা ও ইস্ট লন্ডন যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. সামসুল ইসলাম, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির সাবেক সিনিয়র সভাপতি এম রুহেল আহমেদ, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির সাবেক সিনিয়র সদস্য এমাদ চৌধুরীর অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় উপহার দেওয়া হয়।
স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেটের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এস এন সাজন এর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য শিহাব উদ্দিন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা ইব্রাহিম আহমেদ রাহেল, সাংগঠনিক সম্পাদক রাহি চৌধুরীসহ আরো অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠন এর সদস্য রুমেন আহমদ, কাওছার আহমেদ, রায়হান আহমদ ফজল, মো. আবির আহমদ, আজিদ আহমদ, আহসান হাবিব, আরিফুল ইসলাম, মোমিনুল ইসলাম মুয়াজ, সজিব দেবনাথ, নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট পক্ষ থেকে নেতৃবৃন্দ অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed