বিশ্বনাথে দিনদুপুরে দুটি বাসায় দুর্ধর্ষ চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুটি বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার শামীম মেমোরিয়াল রোডস্থ লুবিয়ান কমপ্লেক্সর ২য় তলার দুটি ফ্লাটে এই ঘটনা সংগঠিত হয়। ওই দুটি ফ্লাটে শুকুর আলী ও হাফিজুল করিম দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ে হিসেবে স্বপরিবারে বসবাস করে আসছেন।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকের পারিবাকি প্রয়োজনীয় কাজে দুটি পরিবারের সকল সদস্য তাদের নিজ নিজ ফ্লাটের দরজা তালাবদ্ধ করে বাহিরে চলে যান। আর এই সুযোগে চুরেরা বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
এসময় চুরেরা শুকুর আলী বাসায় রক্ষিত স্টীলের আলমিরা ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা এবং হাফিজুল করিমের বাসায় রক্ষিত স্টীলের আলমিরা ভেঙ্গে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
বেলা দেড়টার দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা ও স্টীলের মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই অমিত সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed