Main Menu

দক্ষিণ সুরমায় বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিম দাউদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের করুণ মৃত্যু ঘটেছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রনদেব নাথ (৬০) ওই গ্রামের মৃত রসিক দেব নাথের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, রনদেব নাথ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খেতে গোবর দিতে গিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা বিদ্যুতের একটি তার হাত দিয়ে তুলতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

Share





Related News

Comments are Closed