কানাইঘাটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামে ১৮ বছরের শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিকটিমকে পরীক্ষার জন্য শুক্রবার (১৬ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেছে পুলিশ।
প্রতিবন্ধী মেয়েটির স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ২ টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে জন্তিপুর গ্রামের মৃত মুরাকিব আলীর ছেলে রিয়াজ উদ্দিন ওই মেয়েকে তার বাড়িতে ডেকে নেয়। এসময় রিয়াজ উদ্দিনসহ জন্তীপুর গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে সুহেল আহমদ (২৫) ও রাধানগর গ্রামের ইয়ারীছ আলীর ছেলে ফয়ছল আহমদ (২০) ও সিদ্দিক আলীর ছেলে গিয়াস আহমদ (২৭) এবং জন্তিপুর গ্রামের মিনহাজ উদ্দিনের বাড়িতে বসবাসরত তার ভাগ্না সুহেল উদ্দিন শারীরিক প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেয়েটি তার পরিবারের লোকজনদের নিয়ে থানায় এসে এমন অভিযোগ করলে কানাইঘাট থানার পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে সুহেল আহমদ ও ফয়ছল আহমদকে গ্রেফতার করে।
ধর্ষণের ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে থানায় ৫জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিনের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। তাকে বিয়ে করার কথাও বলেছিলো রিয়াজ উদ্দিন। ঘটনার পর থেকে রিয়াজ উদ্দিন পলাতক রয়েছেন।
এ বিষয়ে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে ও ভিকটিমকে সিওমেক হাসপাতালের ওসিসিতে পাটানো হয়েছে। থানায় ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন মেয়েটির পিতা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed