সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হন। এরপর আজ শুক্রবার সকালে তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান জানান, লুৎফু র রহমানকে আজ সকাল থেকে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে।
লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
« বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি ছুঁইছুঁই (Previous News)
(Next News) করোনায় আক্রান্ত ফকির আলমগীর আইসিইউতে »
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed