জেএমবি সদস্য পনিরের ফাঁসি কার্যকর
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান চৌধুরী পনির ওরফে আসাদের (৩৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় কারা কর্তৃপক্ষ ওই জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করে।
এ সময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট, সিভিল সার্জনের প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান পনির ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধা কানাই কবরস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে।
জানা যায়, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী ও শতদল কার্যালয়ে বোমা হামলার মামলায় পনিরকে মৃত্যুদণ্ড দেন আদালত। ওই বোমা হামলায় ৮ জন নিহত এবং ৪০ জন আহত হয়। এ ঘটনায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা হয়। এর মধ্যে নেত্রকোনা থানার একটি মামলায় ঢাকা দ্রুত ট্রাইব্যুনাল আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন। আদালতের আদেশে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে ২০০৫ সালে নেত্রকোনা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলায় ২০ বছরের কারাদণ্ড, কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় একটিতে ১০ বছর অন্যটিতে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed