কমলগঞ্জে বাজার করতে এসে বৃদ্ধের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত পা পিছলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত আব্দুল হক (৬০) উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামদপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় শমশেরনগর বাজারের মাছ বাজারে এ ঘটনাটি ঘটে।
সরেজমিন গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্ত্রী রেবা বেগমকে সাথে নিয়ে মাছ কিনতে বাজারে আসেন আব্দুল হক। সেখানে মাছ কেনার সময় হঠাৎ অসাবধানবশত পা পিছলে পড়ে ঘটনাস্থলই মৃত্যুবরণ করেন।
শমশেরনগর বাজার বণিক কল্যান সমিতির সভাপতি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর সাথে মাছ কিনতে এসে পা পিছলে গিয়ে পড়ে আব্দুল হকের মৃত্যু হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed