জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখন কঠিন সময় পার করছি, এ পরিস্থিতিতে সমাজের একটি বিশাল অংশের মানুষ সামগ্রিক বিবেচনায় পিছিয়ে পড়েছেন। এ সংকটকালে তাদের প্রয়োজন মানবিক সহায়তা। সমাজের পিছিয়ে পড়া আর অসহায় এসব মানুষের জীবন উপকারে মানবিক সাহায্যের মাধ্যমে মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।’
ট্রাস্টের সহ- সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে বক্তব্যে তিনি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট দম্পতির প্রশংসা করে বলেন, তাদের মেধার বিনিময়ে উপার্জিত অর্থ মানুষের অভাব ও ক্ষুধামুক্তিতে অনুকরণীয় হয়ে থাকবে।
নির্বাহী পরিচালক শাহিন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, দিলোয়ার হোসাইন, আপ্তাব উদ্দিন, হারুনুর রশীদ হিরন, জাহেদ হোসেন, ময়নুল ইসলাম মন্জুর, মুজিবুর রহমান জামাল, শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed