আলাউদ্দিন পাশা এক মানবিক কর্মীর নাম
বৈশাখী নিউজ ডেস্ক: আলাউদ্দিন পাশা এক মানবিক কর্মীর নাম। যেখানে মানবতার ডাক আসে সেখানে সে হাজির। কি দিন কি রাত এ ভাবে চলছে তার জীবন। করোনাকালিন শুরু থেকে আজ অবদি তিনি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে চলছেন করোনার এই কঠিন মুহুর্তেও তার পথচলা থেমে খাকেনি নিত্য আছেন মানুষের পাশে। ত্রাণ, চিকিৎসা, বস্ত্র ও খাবার। কখনও দরিদ্রজনের বাড়ি বাড়ি খাবার নিয়ে, কখনো বেওয়ারিশ অসুস্থ ব্যাক্তিদের খাবার, চিকিৎসার ব্যবস্থা এ ভাবে চলছে তার জনহিতকর কল্যানধর্মী কার্যক্রম।
‘সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে’। পল্লীকবি-জসীম উদ্দীনের কবিতার চরিত্রের মতোই নিজের খাবার বিলিয়ে দিচ্ছেন সিলেটের মানবিক কর্মী আলাউদ্দিন পাশা।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কামাল বাজারের লালটেক গ্রামের বাসিন্দা আলাউদ্দিন পাশা। সম্প্রতি সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও তিনি চাউল, ডাল, বিরানি ও নগদ অর্থ সাহায্য দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
আলাউদ্দিন পাশা জানান, নানান প্রতিকুলতা উপেক্ষা করে অসহায় গরীব দুঃখী ও মেহনতি মানুষের কাজ করছি কখনও পরিবারের পক্ষ থেকে, কখনো বা অন্যদের কাছ থেকে সহযোগীতা নিয়ে অসহায়দের মুখে হাসি ফোটানো যেন তার প্রতিদিনের রুটিন। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকেই অসহায় মানুষদের মধ্যে ত্রান সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। শুধু তাই নয় কোন কোন ক্ষেত্রে অসহায়দের খোঁজে বের করে খাবার ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছেন মানবিক আলা উদ্দিন পাশা।
পাশা জানান আজ অসহায় মধ্যবিত্ত পরিবারের মাঝে ৩০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন এবং কিছু মানুষকে নগদ অর্থ প্রদান করেছেন। জানান লকডাউন যত দিন চলবে সকল ধরনের সহযোগিতা চালিয়ে যাবেন। আর্থিক অনুদান, শারীরিক শ্রমসহ সকল প্রকার সহযোগিতায় যারা তার পাশে এসে দাড়িয়েছেন তার জন্য সবার প্রতি তিনি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে গোটা বিশ্ব যখন দিশেহারা। কঠোর লকডাউনে সব কিছু বন্ধ নিম্নবিত্ত মধ্যবিত্তরাও সংকটে পড়েছে। সেই কঠিন সময় কারো কাছে হাত পাতা সম্ভব হচ্ছেনা, এমন পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে দিনরাত সিলেটের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে চলেছেন আলাউদ্দিন পাশা। সাধ্যমতো সহায়তা তুলে দিচ্ছেন দুর্দশাগ্রস্ত পরিবারের হাতে। ইতোমধ্যে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed