গোলাপগঞ্জে নির্মাণাধীন ভবনে শ্রমিকের ঝুলন্ত লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার উত্তর বাদেপাশা ইউপির খাগাইল গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে সেলিম উদ্দিন (৫০) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
সেলিম উপজেলার খাগাইল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এটি হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত ও ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed