Main Menu

জাফলংয়ে বালুবোঝাই ৬ বাল্কহেড আটক, জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযানে বালুবোঝাই ৬টি বাল্কহেড আটক করে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬টি বালুবাহী নৌযানকে আটক করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও বলেন, জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬টি বালুবাহী নৌযানকে আটক করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, তামাবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সুরুজ আলী, থানার এসআই লিটন রায়সহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।

 

Share





Related News

Comments are Closed