ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় শাবি ছাত্র বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় একই বিভাগের অভিযুক্ত এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত ও সাময়িক বহিষ্কৃত সুমন দাস বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সোমবার (১২ জুলাই) বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় টিউশনি করে ফেরার পথে সুমন দাস একই বিভাগের জুনিয়র ঐ ছাত্রীর পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য ঐ ছাত্রী সিএনজিতে উঠলে অভিযুক্ত সুমন জোর করে একই সিএনজিতে উঠে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার শুরু করেন এবং সিএনজি ড্রাইভার অভিযুক্ত সুমনকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে প্রক্টর বরাবর ঐ ছাত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল সাংবাদিকদের বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষার্থী নিজেও এ ঘটনা স্বীকার করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed