প্রেমিক খুঁজছেন ৮৫ বছর বয়সী মডেল!
বিনোদন ডেস্ক: ‘আমি এখন একা, এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই। তবে সঙ্গী পেতে চাই। সুখের সন্ধানে আছি।’ বিভিন্ন ডেটিং সাইটে একাউন্ট খুলে তার বিবরণীতে এ কথাগুলোই লিখেছেন ৮৫ বছর বয়সী এক মার্কিন মডেল। এমনকি এই বয়সেও নিজেকে উপস্থাপন করেছেন একজন আবেদনময়ী নারী হিসেবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা হ্যাটির রেট্রোএজ এর সবশেষ প্রেমিক ছিলেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় নতুন প্রেমিকের সন্ধান করছেন তিনি। তবে শর্ত দিয়েছেন সেই প্রেমিকের বয়স হতে হবে ৩৫ এর নিচে।
জানা গেছে, ফ্যাশন দুনিয়ায় সিনিয়র মডেল বলে ডাকা হয় এমন সব বয়স্ক তারকাদের। বৃদ্ধা বয়সেও কমবয়সী মডেলদের সঙ্গে এখনও পাল্লা দিয়ে চলেছেন ক্যামেরার পোজে। করেন ফটোশ্যুটও। আর সেই ছবি নিয়মিত পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফিটনেস ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন মার্কিন এই সিনিয়র মডেল। আর ব্যক্তিত্বের কারণে পুরো ফ্যাশন দুনিয়া তাকে ডাকেন গ্ল্যাম গ্র্যান অর্থাৎ সুন্দরী দাদি বলে।
বরাবরই কম বয়সী পুরুষদের সঙ্গ নেওয়া এই গ্ল্যাম গ্র্যানের বিচ্ছেদ হয় ৪৮ বছর বয়সে। একের পর এক প্রেমিক বদল করেছেন তিনি। তবে কিছুটা দীর্ঘ সময় কাটিয়েছেন সবশেষ ছেদ পড়া ৩৯ বছর বয়সী প্রেমিকের সঙ্গে। সেই সম্পর্কে ছেদ পড়ায় আবারও নতুন মজনুর সন্ধানে ৮৫ বছর বয়সী এই নারী।
সূত্র: আনন্দবাজার
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed