সিলেটে নিখোঁজ কিশোরী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে নিখোঁজ এক কিশোরীকে ৯দিন পর হবিগঞ্জ শহরের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে তাকে উদ্ধার করা হয়। কিশোরীর নাম মুন্নি রবি দাশ (১৬)।
বুধবার (৭ জুলাই) রাত ১১টা ৩ মিনিটে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানায়র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড থেকে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুন্নিকে উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. মঈনুলইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
পরে মুন্নিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব।
ওই কিশোরী বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্নি রবি দাশ গত ২৯ জুন সিলেটের শাহপরাণ রাহ. মাজার এলাকা থেকে হারিয়ে যায়। তার বাড়ি ওই এলাকায়। সে মাঝে মাঝে এভাবে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। মুন্নি কিছুটা মানসিক ভারসাম্যহীন।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed