সিলেটের তিন ল্যাবে ৩২৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। আজ বুধবার একদিনে সিলেটের তিন ল্যাবে ৩২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। তবে রাত ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত সীমান্তিকের করোনা ল্যাবের পরিসংখ্যান পাওয়া যায়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বুধবার ওসমানীর ল্যাবে ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজার জেলার ৫১ জন রয়েছেন।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed