এবার গরু পরিবহনে চালু হচ্ছে বিশেষ ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (৬ জুন) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।
মহামারি করোনা, কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ‘ক্যাটল সার্ভিস’ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
গত বছর শুধু মাত্র পশু পরিবহরেন সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও। গত বছর দু’টি ট্রেন চললেও এবার চলবে ছয়টি ট্রেন।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেইসব গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে ৬টি করে ট্রেন। গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা করে।
ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে সোমবার (৫ জুলাই) মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরইমধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।
মন্ত্রী বলেন, এরইমধ্যে ব্যাপারী ও খামারিদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। সবার সঙ্গেই আমাদের লোকজন যোগাযোগ করছেন।
মন্ত্রী আরও বলেন, এসব পশু আনতে খরচ খুবই কম। চাহিদার ওপর নির্ভর করে যে কয়টা ট্রেন আমাদের দরকার হবে আমরা সেই কয়টা ট্রেন দেওয়া হবে।
নিরাপদে পশু পরিবহনে নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এনবি ও রেলওয়ে পুলিশ।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed