জৈন্তাপুরে ভারতীয় পাতার বিড়ির বড় চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় পাতার বিড়ির বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। শনিবার দিবাগত (৪ জুলাই) মধ্যরাতে জৈন্তাপুরের শিকার খাঁ গ্রাম থেকে ১০ লক্ষাধিক পিস পাতার বিড়ির এ চালান জব্দ করা হয়।
র্যাব জানায়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৯ এর সদর ব্যাটালিয়নের একটি দল জৈন্তাপুরের শিকার খাঁ গ্রামে অভিযান চালিয়ে ১০ লক্ষ ৮ হাজার পিস পাতার বিড়ি জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সি.ও লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম (পিএসসি, এএসসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
পরবর্তীতে জব্দকৃত বিড়ির চালান জেলা কাস্টম্স অফিসে হস্তান্তর করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed