Main Menu

সিলেটে ১৪ পিস ইয়াবাসহ রনি-রূপা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকায় অভিযান চালিয়ে আকরাম হোসেন রনি ও রুবিনা আক্তার রূপা নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শনিবার (৩ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এরআগে শুক্রবার (২ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে বড়শালার আবাদানীস্থ জামাল মিয়ার বাসায় এ অভিযান চালায় পুলিশ। এসময় বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে ইয়াবা সেবনের সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার দিরাই থানার শরীফপুর গ্রামের আশরাফ খানের ছেলে আকরাম হোসেন রনি (২৮) ও ছাতক থানাধীন গণেশপুর গ্রামের ছালিম হোসেনের স্ত্রী রুবিনা বেগম রূপা (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি বলেন, পুলিশ গোপন খবরে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ রনি ও রূপা নামের দুজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Share





Related News

Comments are Closed